জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভা শুরু কাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কমিটির সভা আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ সভা।

জাতীয় কমিটির এই সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সকল সদস্য, জেলা/মহানগর কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিশেষ আমন্ত্রণে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যরা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাসদ মনোনীত দলীয় প্রার্থীরা অংশ নেবে।

সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি হাসানুল হক ইনু। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে দুইদিন সভায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে দলের জাতীয় কমিটির এই সভায় যথাসময়ে উপস্থিত হওয়া এবং অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে