ভোট বর্জন করায় দেশবাসীকে সিপিবির অভিনন্দন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সরকারের নানা ধরনের জবরদস্তি, ভয়-ভীতি, লোভ-লালসা উপেক্ষা করে অধিকাংশ দেশবাসী ভোট বর্জন করায় তাদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল, ব্যক্তি সংগঠনের আহ্বানে শান্তিপূর্ণভাবে প্রহসনের নির্বাচন বর্জন করে দেশবাসী নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন।

বিবৃতিতে বলা হয়, এই নির্বাচনের ফলাফল দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তাই এই নির্বাচনের ঘোষিত ফলাফলের ওপর নির্ভর করে সরকার গঠনের নৈতিক অধিকার কারোর নেই।

বিবৃতিতে বলা হয়, গণদাবি, জনমত উপেক্ষা করে সরকার এবং নির্বাচন কমিশন যে নির্বাচন সংগঠিত করল, তা শুধুমাত্র একদলীয় একতরফা প্রহসনেরই নয়, যে নির্বাচনী ‘রং তামাশা’ তৈরি করা হলো, তা দেশের গণতন্ত্রের জন্য এক ন্যক্কারজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জনমত উপেক্ষা করে সরকার গঠনের প্রচেষ্টা চলমান রাজনৈতিক সংকটকে আরো তীব্র করবে।

ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হয় বিবৃতি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে