প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেনাপোল এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামীকাল সরকার দেশে নির্বাচনের আয়োজন করেছে। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এ দেশে বেশ কিছু রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশ জাসদ ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা ও পাতানো বলে অভিহিত করছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাসদ সকলের সাথে আলোচনাক্রমে বিদ্যমান তফসিল বাতিল করে জাতীয় সংসদ বিলুপ্ত করে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। কিন্তু সরকার এ দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি। আমরা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকার জন্য দলের সকল নেতা-কর্মী-শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ এই আহবানে দেশবাসীও অংশগ্রহনে প্রস্তুত।
এমনি সময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটদানে বিরত থাকার শান্তিপূর্ণ আন্দোলনকে বিপথগামী করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা ষড়যন্ত্রকারীদের দ্বারা সংগঠিত ঘটনার নিরপেক্ষ ও বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি এবং চলমান এইসব নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য দায়ি কারা তা উদঘাটনের দাবি করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে