ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে : ওয়ার্কার্স পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্র, নির্বাচন প্রতিরোধের লক্ষ্যে ঘোষিত তথাকথিত অবরোধ-হরতাল মোকাবেলা করে দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। তারা বলেন, রাষ্ট্র ও রাজনীতির ক্ষেত্রে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে সকল সংঘাত-সংঘর্ষ ও অনিয়মের ঘটনা ঘটেছে, তা বুর্জোয়া নির্বাচনেরই অনুষঙ্গ। তবে এ ক্ষেত্রে নির্বাচন কমিশন আরো শক্ত অবস্থান গ্রহণ করলে এসব এড়ানো সম্ভব ছিল। এ ধরনের ব্যতিক্রম ঘটনাকে কেন্দ্র করে টিআইবির তথাকথিত গবেষণায় যে চিত্র তুলে ধরার চেষ্টা হয়েছে তা অতিকথন। এ ধরনের ব্যতিক্রম ঘটনা নির্বাচনের সামগ্রিক চিত্রকে তুলে ধরে না।

শুক্রবার ওয়ার্কার্স পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির সভায় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাথমিক পর্যালোচনা করে এই অভিমত প্রকাশ করা হয়।

পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনে ভোটারের উপস্থিতি সম্পর্কে বলা হয়, ঢাকাসহ কিছু মহানগরীর ভোটের উপস্থিতি দিয়ে নির্বাচনে ভোটের উপস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরা ঠিক হবে না। এর বাইরে মফস্বল ও গ্রামাঞ্চলে বরং উৎসব আনন্দ ও ভোটারের উপস্থিতির মধ্য দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীরা অংশ নেয়নি বলে, নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে, যে দাবি করা হচ্ছে, তাও অমূলক। কারণ এযাবৎকাল তাদের প্রাপ্ত ভোট সংখ্যার চাইতে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রদত্ত ভোট সংখ্যা অনেক এবং তাদের নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির কারণে ওই ভোটাররাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যারা ভোট দিতে যাননি তারা নির্বাচন নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণেই ভোট দিতে আগ্রহ বোধ করেননি। আগামী ২৮ জানুয়ারি ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রার্থীদের সভার পরই নির্বাচন সম্পর্কিত পার্টির পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিটির সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান ও কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে