প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৫ হাজার ৩৭৫ ভোট বেশি পেয়েছেন তিনি।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত জোনায়েদ সাকি তার দল গণসংহতি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। জনসম্পৃক্ত কর্মসূচি আর ব্যতিক্রমধর্মী প্রচারের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করলেও সে নির্বাচনে জিততে পারেননি তিনি।
পরে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। তখন তার দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছিল তাকে। সে নির্বাচনেও জয় পাননি তিনি।
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থন পান তিনি। এর আগে দীর্ঘদিন ধরে রাজপথে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন তিনি। তারই সূত্র ধরে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের সমর্থন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ আসনের ৯৮টি কেন্দ্রে ভোট পড়েছে এক লাখ ৪৯ হাজার ৬০৩টি।
ফলাফলের তথ্য বলছে, এ আসনে মাথাল প্রতীকে জোনায়েদ সাকি ভোট পেয়েছেন ৯৫ হাজার ৩৪২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭টি ভোট।
রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৯৮টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ব্যালটের ভোটও যোগ করা হয়েছে। আসনের মোট ভোটার দুই লাখ ৮৯ হাজার ৬৭৪। ভোট পড়েছে ৫২ দশমিক ৫৮ শতাংশ।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে