‘বাজারের সঙ্গে দাম সমন্বয়ের নামে সরকার জনগণের চোখে ধুলো দিয়েছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের নামে সরকার বাস্তবে জনগণের চোখে ধুলো দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ শনিবার বিকেলে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত বেশ কিছুদিন ধরে যে হারে কমছে তাতে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমপক্ষে লিটার প্রতি ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কমিয়ে আনার কথা। কিন্তু সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেপথে হাটছে না।

তিনি বলেন, সরকারের অতিরিক্ত মুনাফা করার কারণেই দাম অনেক কমিয়ে আনার সুযোগ থাকলেও তা তারা করছে না। দাম সমন্বয়ের কথা বলে আসলে জনগণের সঙ্গে তারা ধোকাবাজি করছে। আর এ কারণে জনগণকে জ্বালানির ক্ষেত্রেও অসহনীয় বাডতি টাকা গুনতে হচ্ছে।

তিনি রোজায় মানুষকে স্বস্তি দিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বিত কার্যকরি পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, কমিটির সদস্য মীর রেজাউল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, ওসমান আলী, জামাল সিকদার ও নান্টু দাস প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে