উপজেলা পরিষদ নির্বাচনের বিধি সংশোধনে ইসির সঙ্গে ওয়ার্কার্স পার্টির সাক্ষাৎ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিধিমালা ও (নির্বাচন আচরণ) খসড়া সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাতকালে লিখিত বক্তব্যে ওয়ার্কার্স পার্টি বলে, নির্বাচন কমিশনের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এক লক্ষ টাকা ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত নির্ধারণ করায় কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে, অন্য কেউ নয়। যেখানে জাতীয় সংসদ নির্বাচনে জামানত ২০ হাজার টাকা সেখানে উপজেলা পরিষদে জামানতের অংকের পরিমাণ কেবল অযৌক্তিক নয়, উদ্দেশ্যপ্রণোদিত। এর মধ্য দিয়ে উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকার নির্বাচন সাধারণ প্রার্থী ও জনগণের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে।

ওয়ার্কার্স পার্টির বক্তব্যে উপজেলা পরিষদের খসড়া সংশোধনী প্রস্তাব করে উপজেলা পরিষদ বিধিমালা ২০১৩ ও (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বহাল রাখারও সুপারিশ করা হয়।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে কালো-সাদা পোস্টারের পরিবর্তে রঙিন পোস্টারের বিধানও বাতিল করার কথা বলা হয়। এছাড়া বক্তব্যে অনলাইনে মনোনয়ন প্রদানসহ নির্বাচনে টাকার খরচ নিয়ন্ত্রণ করা, নির্বাচনে সকলের সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা, নির্বাচনকে সন্ত্রাস, পেশীশক্তির প্রভাব ও দুর্বৃত্তমুক্ত করা, ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনের সদস্য, জঙ্গী তৎপরতার যুক্ত ব্যক্তি ও রোহিঙ্গাদের বাদ দেওয়ারও সুপারিশ করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এসব সংস্কার করতে ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পূর্বতন দাবি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনারগণ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিবুর খান (অবঃ), মোঃ আলমগীর রহমান, মোঃ আনিছুর রহমান ও নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। ওয়ার্কার্স পার্টির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে