একতরফা ‘আমি-ডামি’ নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ান : বাম জোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে একতরফা ‘ডামি’ নির্বাচন মন্তব্য করে তা বর্জন ও রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ আহ্বান জানান তারা।

রাজধানীর পল্টন মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জোটের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ও ডা. হারুন অর রশীদ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, বাসদ (মার্কসবাদী)-র নেতা মানস নন্দী, ঢাকা নগর বাম জোটের সদস্য খালেকুজ্জামান লিপন, নাসির উদ্দিন প্রিন্স, রায়হান উদ্দিন, অনিক কুমার দাসসহ নগরের নেতাকর্মীরা।

গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে জোটের নেতারা পথচারী, দোকানদার, হকার, রিকশাযাত্রী ও চালকদেরকে নির্বাচন বর্জনের আহ্বান জানালে স্বতঃস্ফূর্তভাবে লিফলেট চেয়ে নেন এবং ভোট বর্জন করার কথা বলেন।

এ সময় জোট নেতারা বলেন, এখনও সময় আছে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রহসনের একতরফা নির্বাচনী খেলা বন্ধ করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। তারা সরকারকে পদত্যাগ করে, সংসদ ভেঙে দিয়ে, সকল দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে