ডামি নির্বাচন নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে : আ স ম রব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, ক্ষমতা নবায়নের কৌশল মাত্র। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন তামাশাপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক বিশ্বের কেউ মেনে নেবে না বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে।

বুধবার রাজধানীর উত্তরাস্ত বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

আ স ম রব অভিযোগ করে বলেন, শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া এবং পরাশক্তির হাতের খেলনায় পরিণত করার ভয়ঙ্কর রাজনীতি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে।

সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহারসহ অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই হবে সংকটের আশু সমাধান।

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় রাজনৈতিক আমূল সংস্কার ছাড়া সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তবুও চরম রাজনৈতিক সহিংসতা, রক্তপাতের সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। ফলে এই ডামি নির্বাচন বর্জন করা প্রজাতন্ত্রের সকল নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

এতে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৬ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে