বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের আহ্বান ওয়ার্কার্স পাটির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এ ছাড়া বিইআরসির গণশুনানি প্রক্রিয়া বাদ দিয়ে একতরফা নির্বাহী আদেশে এই মূল্য বৃদ্ধির আগাম ঘোষণা জনগণকে উপেক্ষা করে সরকারের দাম্ভিকতা দেখানোর শামীল বলেও মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, সমন্বয়ের নামে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের ওপর আরেকদফা আর্থিক চাপ তৈরি করবে। উৎপাদিত পণ্য মূল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে দৈনন্দিন জীবন যাত্রার ব্যয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে; যা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং জনজীবনের সংকট তৈরি করবে। এই মূল্যবৃদ্ধি স্বল্প আয়ের মানুষের বিদ্যুত ব্যবহার নাগালের মধ্যে থাকবে না।

বিবৃতিতে তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে শিল্প উৎপাদন ক্ষতির মুখে পড়বে। কলকারখানা বন্ধ হবে, বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষণা দিয়েছে দ্রব্যমূল্য কমানো তাদের অগ্রাধিকার অথচ দফায় দফায় চাল, ডাল তেল ও চিনি, পানি, বিদ্যুত ও গ্যাসের দাম বেড়েই চলছে, বাজার সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ হচ্ছে।

বিবৃতিতে তারা বলেন, ভতুকি কমিয়ে নয়, দুর্নীতি, ভ্রান্তনীতি ও অব্যবস্থাপনা অদক্ষতা কমিয়েই গ্যাস—বিদ্যুৎ—পানি ও দ্রব্যমূল্য সাশ্রয়ী রাখা যায়।

বিবৃতিতে তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে