‘বান্দরবানের পরিস্থিতি গভীর চিন্তাভাবনা করে মোকাবিলা করতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। শনিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, পরপর কয়েকটি হামলা, দুটো ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও গোলাগুলির ঘটনার পর বান্দরবানের থানচি উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে থানচি বাজারের বেশির ভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেক নারী ও শিশু। এই অবস্থায় যৌথ অভিযানে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকেরা যেন ভয়ভীতি এবং অবিচারের শিকার না হয়, সেদিকে খুব সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে। বিচ্ছিন্নতাবাদী বা সশস্ত্র গোষ্ঠী দমনের নামে একজন নাগরিকও যেন বল প্রয়োগের শিকার না হয় বা গ্রেপ্তার না হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

অন্যদিকে ভূরাজনীতিতে কারা সশস্ত্র গোষ্ঠীর কাছে অর্থ ও অস্ত্র দিয়ে অশান্ত পরিস্থিতির উদ্ভব ঘটাচ্ছে, কারা পৃষ্ঠপোষকতা করছে, তা-ও সরকারকে অনুসন্ধান করতে হবে এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অভিপ্রায় উপেক্ষা করে শুধু দমনমূলক ব্যবস্থা গ্রহণের অপকৌশল পরিহার করতে হবে। যেসব নাগরিক আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন, তাঁদের পূর্ণ নিরাপত্তা দিয়ে আশ্রয় প্রদান করতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে স্ব-স্ব গৃহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে হবে। গভীর চিন্তাভাবনা করে বিরাজমান পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে।

জনগণের সম্মতিবিহীন গণবিচ্ছিন্ন আজ্ঞাবাহী সরকার ক্রমাগতভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে প্রজাতন্ত্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে, যা খুবই উদ্বেগজনক। জাতীয় ঐক্যের মাধ্যমে এই রাজনৈতিক অবস্থানের অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে