গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯: ৪৭

১৯৭৪ সালের ১৭ই মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন অভিমুখে প্রতিবাদ মিছিলের উপর পুলিশ ও রক্ষী বাহিনীর নির্বিচার গুলিতে নিহত জাফর, জয়নালসহ প্রায় অর্ধশতাধিক জাসদ নেতা কর্মীদের হত্যার দিনটিকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ জাসদ কার্যালয়ের দলীয় সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম খোকন, এড. মোঃ বদিউজ্জামান, প্রকৌশলী আশফাকুর রহমান সবুজ, এ,এফ, এম, ইসমাইল চৌধুরী, ফারুক হোসেন চঞ্চল ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সভাপতি গৌতম শীল।

সভাপতির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া বলেন, “৫০ বছর আগে এদিন রক্ষী বাহিনীর অতর্কিত গুলিবর্ষণে সরকারি প্রেস নোট অনুযায়ী ১২ জনকে হত্যা করা হয়, অসংখ্য নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। সারা দেশেই গ্রেফতার-নির্যাতন চলে। দ্রব্যমূল্যের ঊর্ধগতি, রিলিফ চুরি, দুর্নীতিতে ছিল জনগণ দিশেহারা। পরবর্তীতে জাসদের সংগ্রামের ধারা অব্যাহত রাখে। সংগ্রাম আজও চলছে। দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠিত করা, লুটপাটকে বন্ধ করে জনকল্যাণমুখী অর্থনৈতিক ধারা প্রতিষ্ঠা, রাষ্ট্র ও সমাজের প্রগতিশীল রূপান্তরের ধারা গতিশীল করার লক্ষ্যে সকল গণতান্ত্রিক প্রগতিশীল দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এভাবেই আমরা ১৭ মার্চের শহীদদের যথাযথ মর্যাদায় স্মরণ করতে পারি।"

দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, "তৎকালীন দুঃশাসন, নির্যাতন, হত্যা- নির্যাতন, খাদ্য সংকটের বিরুদ্ধে গণরোষকে সংগঠিত করে তৎকালীন জাসদ নেতৃত্ব ১৯৭৪ সালের ১৭ মার্চ বিশাল বিক্ষোভ মিছিল ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে আন্দোলনের মূল প্রেরণাকে ধারণ করে আজকের গণতান্ত্রিক সংগ্রাম ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।"

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে