‘সরকারের ভুল নীতির শাস্তি সাধারণ মানুষ পেতে পারে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি

সরকারের জনস্বার্থ পরিপন্থী সকল পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভুলনীতি এবং এই খাতে চুরি, দূর্নীতি, লুণ্ঠন ও অব্যবস্থাপনার দায় মানুষ নিতে পারে না। এ কারণে সাধারণ মানুষ শাস্তিও পেতে পারে না।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিআরসি’র গণশুনানিকে এড়িয়ে নির্বাহী আদেশে নতুন করে বিদ্যুৎতের মূল্যবৃদ্ধির এই অপতৎপরতা একদিকে অস্বচ্ছ আর অন্যদিকে দায়িত্বহীন পদক্ষেপ। দায়মুক্তির বিধান থাকায় সরকারের এসব গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনগণের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই।

আগামী ১ মার্চ থেকে বিদ্যুৎতের আর এক দফা মূল্যবৃদ্ধির হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারের এই তৎপরতা জন দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন সাইফুল হক।

তিনি বলেন, বিদ্যুৎতের উৎপাদন ব্যয় কমিয়ে এনে বিদ্যুতে সরকারের প্রদত্ত ভর্তুকি কমিয়ে আনার সুযোগ রয়েছে। কেবল এই খাতেই তিরিশ হাজার কোটি টাকা অব্যবস্থাপনাজনীত লুণ্ঠনমূলক ব্যয় করা হয়েছে। সরকারের আমদানিনির্ভর জ্বালানি নীতি সংকট বাড়িয়ে তুলছে।

সাইফুল হক বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া কমানো, স্বল্পব্যয়ের বিদ্যুৎ কেন্দ্র বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে মনোযোগ, সিস্টেমলসসহ চুরি - দুর্নীতি কমিয়ে এনে মূল্য বৃদ্ধি না করে সাশ্রয়ী দামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।

তিনি বলেন, যুক্তিযুক্ত পদক্ষেপের পরিবর্তে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জ্বালানি খাতে সরকারের কোনো স্বেচ্ছাচারী পদক্ষেপই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে