প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের জামানতের পরিমাণ ১ লাখ টাকা ও ৭৫ হাজার টাকা করার প্রস্তাব অযৌক্তিক ও অন্যায্য বলে মন্তব্য করেছেন জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বুধবার এক বিবৃতিতে তারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য জামানত এক লাখ টাকা ও ভাইস-চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকার করার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায্য।
তারা আরও বলেন, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০হাজার টাকা সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের জামানতের এত পরিমাণ নির্ধারণের প্রস্তাবের মাধ্যমে নির্বাচন কমিশনের সুবিবেচনা, যুক্তি ও ন্যায়বোধের ঘাটতির বর্হিপ্রকাশ ঘটেছে। অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তারা।
জাসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে বলেও বিবৃতিতে বলা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে