আসিফ মাহতাবের গ্রেপ্তার দাবি জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসিফ মাহতাব। ছবি: সংগৃহীত

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের গ্রেপ্তার দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করেছেন এবং ধর্মের অপব্যবহার করে উস্কানি দিয়ে উত্তেজনা ও অশান্তি সৃষ্টিকারী করেছেন। আসিফ মাহতাবকে চরম উগ্র, জঙ্গি, ধর্মব্যবসায়ী উল্লেখ করে তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নেতৃদ্বয় বলেন, সুদূর অতীত থেকেই ধর্মের অপব্যাখ্যা, অপব্যাবহারকারীরা বিজ্ঞান শিক্ষার বিরোধীতা করে মুসলমানদের বিজ্ঞান ও যুক্তির পথ থেকে সরিয়ে অন্ধ ও কুপমুণ্ডুক বানানোর অপ্রয়াস চালিয়ে আসছে। তারা তাদের ধর্ম ব্যবসায়ের প্রধান প্রতিবন্ধক হিসাবে বিজ্ঞান শিক্ষা ও যুক্তিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে আসছে।

বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিও তাদের ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখার জন্য বরাবরই বিজ্ঞান ও যুক্তির বিরোধীতার পাশাপাশি সকল ধরনের জ্ঞান—বিজ্ঞান—সভ্যতা—মানবতা—মনুষ্যত্বের বিরোধিতা করে আসছে দাবি করে তারা আরও বলেন, এরা ধর্মের নামে বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির আত্ম পরিচয়, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা—যুদ্ধাপরাধ—মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছিল। এই উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে