জনগণ শান্তিতে থাকলে বিএনপি-জামায়াত অশান্তি বোধ করে: নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২৩: ২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা আমাদের এই পবিত্র মাতৃভূমিকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে মুক্ত করতে চাই। কারণ এরা যখনই সুযোগ পায় বাংলাদেশের শান্তি বিনষ্ট করে ও আঘাত করে। দেশের মানুষ শান্তিতে থাকলে এরা অশান্তি বোধ করে। আমাদের বাংলাদেশের সকল ধর্মের মানুষ যখন শান্তিতে বসবাস করে তখনই এরা দুঃখ, কষ্ট ও বেদনা পায়। আর বেদনা থেকেই মুক্ত হওয়ার জন্য এরা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির হরিমন্দিরে গীতা সঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খুনি জিয়া, মোস্তাকদের উত্তরাধিকার হলো এ বিএনপি। ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বসে গোয়েন্দা সংস্থার পকেটেই এদের জন্ম। এরা স্বাধীনতা বিরোধী অপশক্তি। আমাদের মহান মুক্তিযুদ্ধে এরা বাংলাদেশের মানুষের বিপক্ষে অস্ত্র নিয়ে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই দেশবিরোধী অপশক্তির হাত থেকে আজও বাংলাদেশ মুক্তি পায়নি।আজও তাদের হাত থেকে আমরা কেউই রক্ষা পাইনি।

তিনি আরও বলেন, বিএনপি জামাত সন্ত্রাস ও জঙ্গিবাদীদের সমর্থন ও সহযোগিতা করে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে বিএনপি জামাত সুযোগ পেলে সন্ত্রাস ছড়িয়ে দিবে। এদের সৃষ্ট সন্ত্রাসীরা শুধু বাংলাদেশি মানুষ হত্যা করেনি, এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ বিশ্বের নানা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।

নাছিম বলেন, আমাদের বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে কোন ভেদাভেদ নেই। এদেশে আমরা সবাই সমান। আমরা বাঙালি। আমরা এ দেশেরই সন্তান। আমরা সবাইকে মর্যাদা ও সম্মান জানাবো। এটাই আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। কোন অপশক্তি আমাদের এই ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ যেন নষ্ট না করতে পারে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বাংলাদেশের সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই আমরা আমাদের লাল সবুজের এই বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বাধীনতার অমীয় বাণী ছিল ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক মুক্তি ও সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। জাতির পিতা সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। সাম্প্রদায়িক শক্তি আমাদের মহান নেতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। পৃথিবীর সভ্যতার ইতিহাসকে ম্লান করে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি বলেন, জাতির পিতার হত্যাকারীদের মূল লক্ষ্যই ছিল অসম্প্রদায়িক,গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ যে বাংলাদেশ গড়ে উঠেছে সেই বাংলাদেশকে খন্ড বিখন্ডিত করা। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করে করা হয়েছিল জাতির পিতাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এই সাম্প্রদায়িক শক্তি আমাদের এই বাংলাদেশে ১৯৭৫ সাল থেকে শুরু করে নানা ভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে সনাতন ধর্মালম্বীদের উপর অত্যাচার করছে।

শ্রী শ্রী গীতা সংঘ মতিঝিল শাখার সভাপতি শ্রী নিত্যানন্দ বর্ধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী গোপাল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশের সভাপতি শ্রী নিত্যানন্দ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ দিলীপ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশেদ আলী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে