প্রতিবেদক, রাজনীতি ডটকম

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগও রয়েছে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনার সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৯১ সালের পঞ্চম থেকে সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন শম্ভু। এর মধ্যে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে গতরাতে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে