যারা ৭ জুন নিষিদ্ধ করেছিল তারা পঁচাত্তরে খুনের সঙ্গে জড়িত: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ জুন নিষিদ্ধ করেছিল, তারা পঁচাত্তরে খুনের সঙ্গে জড়িত।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তার সঙ্গে ৭ জুন সারা দেশে হরতাল আহ্বান করেন। সেই হরতালে তেজগাঁওয়ের শ্রমিক নেতা মনু মিয়াসহ নারায়ণগঞ্জ-চট্টগ্রামে বেশ কয়েকজন হরতাল পালনকারী নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামে ঐতিহাসিক মাইলফলক।

‘এ কথা আজ স্পষ্টভাবে বলা যায়, ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে এ দেশের ছাত্রসমাজ। এটাই সত্য ১৯৬২’তে পাক-ভারত যুদ্ধে তৎকালীন পূর্ববাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ববাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সে কারণে ছয় দফার প্রয়োজনটা বেশি করে অনুভূত হয়,’ বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছয় দফা যদি না হতো তাহলে ঊনসত্তরে ছয় দফাভিত্তিক ১১ দফার গণবিস্ফোরণ; বাংলাদেশে যে গণ-অভ্যুত্থান হতো কি না সেটাই হলো বড় কথা।’

৭ জুন বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এসব দিবস পঁচাত্তরের পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা পঁচাত্তরে খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি—তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, ৭ মার্চ নির্বাসনে এবং ৭ জুনও নির্বাসিত হয়ে যায়।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে