আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত আসবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের ফকিরাপুলে দলটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে তাঁকে বাধা দেওয়া হয় এবং তাঁর ওপর ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। তিনি আরও বলেন, ‘এর আগের দিন ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।’

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন ও পুলিশ যদি নীরব থাকে, তাহলে আমরা আমাদের করণীয় করতে বাধ্য হব। আমরা এই ধরনের সংঘাত চাই না, কিন্তু একতরফা হামলা মেনে নেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক দিনে দেশের ছয়-সাতটি জেলায় ১১ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একটি বিশেষ দল ও জোট প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে, যার ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী রাজনীতি মেনে নেবে না।’

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ প্রচারণা চালাতে গিয়ে হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছানোর পর তাঁদের ওপর হামলা চালানো হয়। পুলিশের উপস্থিতিতেই আমাদের কর্মীদের কিল, ঘুষি ও লাথি মারা হয়েছে। আমাদের নারী সদস্যদের ওপর বরফ নিক্ষেপ করা হয়েছে, এতে একজন আহত হয়ে মাথায় চারটি সেলাই নিতে বাধ্য হয়েছেন।

হামলার পরিকল্পনাকারী হিসেবে তিনি একটি রাজনৈতিক দলের নেতার আত্মীয়সহ কয়েকজন ছাত্রসংগঠনের সাবেক নেতার নাম উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করায় প্রার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৬ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে