জাপার ইফতার মাহফিলে ফের হামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৮: ১১

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার মাহফিলে ফের হামলার ঘটনা ঘটেছে। ইফতারের ঘণ্টাখানেক আগে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত রেস্টেুরেন্টের নিচে এ ঘটনা ঘটে। এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে উপস্থিত ছিলেন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর কচুক্ষেতের দ্য বুফে লাউঞ্জ রেস্তোরাঁর সামনে বিকেল সোয়া ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৮ মার্চও জাপা আয়োজিত এক ইফতার মাহফিল একদল তরুণের বাধায় পণ্ড হয়ে যায়।

জাপার যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানে প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, বুধবার দ্য বুফে লাউঞ্জ হলে ঢাকা মহানগর উত্তর জাপা ইফতার মাহফিল আয়োজন করেছিল। বিকেল সোয়া ৫টার দিকে একদল সন্ত্রাসী ইফতার আয়োজনে হামলা করে।

কে বা কারা হামলা করেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাননি খন্দকার দেলোয়ার জালালী। বুফে লাউঞ্জ হলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব উপস্থিত আছেন বলে জানান তিনি।

এর আগে গত ৮ মার্চ পল্লবী থানাসংলগ্ন দুই নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ইফতার মাহফিল আয়োজন করেছিল। ওই ইফতার মাহফিলও একদল তরুণের বাধার মুখে ভণ্ডুল হয়ে যায়। জাতীয় পার্টির অভিযোগ, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে একদল উচ্ছৃঙ্খল তরুণ ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

৮ মার্চের ওই ইফতারেও জিএম কাদেরের যোগ দেওয়ার কথা ছিল। তিনি সেখানে পৌঁছানোর আগেই ইফতার মাহফিল ভণ্ডুল হয়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে
Advertisement