রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে : নুর

পটুয়াখালী প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা বা অনৈতিক সুবিধা নিতে না পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমার এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে। তাদের কীভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোবো।’

এসময় তিনি আরও বলেন, ‘আজ দশমিনা-গলাচিপায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকে এলাকায় থাকতে পারতো না। অনেকের বাড়িঘরে আগুন জ্বলতো, ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর হতো। অনেককে হাসপাতালে থাকতে হতো। আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে: রিজভী

১ দিন আগে

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী আজ

কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের আয়োজন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১ দিন আগে

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল কেন সবার পছন্দ?

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দলের মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরাও তাকেই রাষ্ট্রপতি পদে যোগ্যতম ও বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

২ দিন আগে

‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক যোগাযোগের অংশ: তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম সরকারি সফরে ‘র’ প্রধান এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।’

২ দিন আগে