প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য, মনগড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন দলটির নেতৃবৃন্দ। একই সঙ্গে হাসানুল হক ইনুর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছেন তারা।
রবিবার গণমাধ্যমে পাঠানো জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১টায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর কুষ্টিয়া শহরে বিভিন্ন ঘটনায় ৬ জনের মৃত্যুর জন্য হাসানুল হক ইনুকে অভিযুক্ত করা হয়েছে। অথচ ট্রাইব্যুনাল নিজেরাই বলেছেন, তারা ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোর পূর্ববর্তী সময়কালের ঘটনাবলীর বিচার করতে বসেছেন।
জাসদের বিবৃতিতে বলা হয়, প্রসিকিউশন হাসানুল হক ইনুর বিরুদ্ধে টেলিভিশন টক শো’তে তার বক্তব্য, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথিত ফোনালাপ, কুষ্টিয়ার এসপির সাথে কথিত ফোনালাপকে প্রধান সাক্ষ্য ও প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে। প্রসিকিউশন তাদের উপস্থাপিত এসকল সাক্ষ্যতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার উসকনি দেওয়া বা কুষ্টিয়া এসপিকে হত্যার নির্দেশ দেওয়া বা কোনো ধরনের হত্যার পক্ষে সম্মতি প্রদানের কোনো প্রমাণ দিতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সয়কালে হাসানুল হক ইনু কোনো সরকারি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, তিনি মন্ত্রী এমনকি এমপিও ছিলেন না। পুলিশ বা প্রশাসনকে কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা বা এখতিয়ারও তার ছিল না। ওই সময়কালে কোনো রাষ্ট্রীয় বা সরকারি বা প্রশাসনকি সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশ প্রদানকে সামান্যতম প্রভাবিত করার কোনো সুযোগ তার ছিল না। তারপরও প্রসিকিউশন তার ওপর সুপিরিয়র রেসপনসিবিলিটির দায় চাপানোর অপচেষ্টা করেছে। এসব ঘটনা প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই হাসানুল হক ইনুকে টার্গেট করা হয়েছে।
প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যদি এবং সাক্ষীদের সাওয়াল-জবাবে এতটাই স্ববিরোধীতা, অসত্য প্রকাশিত হয়েছে যে, সেগুলোই যথেষ্ঠভাবে প্রমাণ করে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য, মনগড়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক।
রাজনীতি/এসআই

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা
২১ ঘণ্টা আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।
১ দিন আগে
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ দিন আগে