উত্তরা থেকে টঙ্গী মেট্রোরেল সম্প্রসারণে সমীক্ষা চলছে : কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণকাজ আগামী বছরের জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরন্তর কাজ করে যাচ্ছেন। দিয়াবাড়িস্থ ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হলো। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইলফলক।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর-২০২২ এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে ৪ নভেম্বর-২০২৩ প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোট্রেন রাত ৮ টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কাদের বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের নির্মাণকাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। অপর দুটি মেট্রোরেল লাইন এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৯৮ দশমিক ৯৫ শতাংশ। এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী ২০২৫ সালের জুন মাসে এই অংশের শুভ উদ্বোধন করা যাবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি-২০২৩ সুধী সমাবেশে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর-২০২৪ মাসে এমআরটি লাইন-১ এর পাতাল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১৫ ঘণ্টা আগে

জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূলে’ কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’

১৬ ঘণ্টা আগে

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’

১৭ ঘণ্টা আগে

বিএনপি রাজনীতিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে: এমপি বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

১৯ ঘণ্টা আগে