প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে ছাত্ররা (টেনিস খেলোয়াড়রা) ঝরে পরত; সেকেন্ডারি লেভেলে যেতে পারত না। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পরছে না- এটা বড় প্রাপ্তি। টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে।
মঙ্গলবার ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, টেনিসের প্রতি আগ্রহ-এটা ভাল দিক। টেনিসের একজন প্লেয়ার দরকার। সেখান থেকে ১০০/১০০০ খেলোয়াড় বের হয়ে আসবে। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। সেখান থেকে সাড়ে সাত কোটি বাঙালি উজ্জীবিত। আমরা টেনিসের উন্নয়নে কাজ করছি। জানিনা কখন সূর্য উদিত হবে। টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে; সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। মানটা বড় কথা। আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তাহলে তার খেলা দেখার জন্য গ্যালারি ভরে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি পারবেন, তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকায় বেড়ে ওঠা। ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তার নেতৃত্বে ফিরে আসবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মো: মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মো. মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ প্রমুখ।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৭ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৭ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে