প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডেভিল শব্দের অর্থ শয়তান। যারা শয়তান, তারাই ধরা পড়বে। এখন ছোট কি বড় শয়তান সেটা বিষয় না।’
সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল এখান থেকে মুক্ত না হয়।’
‘বড় শয়তান’ ধরা পড়ছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডেভিল হান্ট ডিক্লিয়ার করার পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথমদিনই পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। সুতরাং, ছোট-বড় ব্যাপার না। যে আসবে এই জালে, সে ধরা পড়বে।’
নির্দোষ ব্যক্তির শাস্তি নয়
অভিযানে কিংবা মিথ্যা রাজনৈতিক মামলায় কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্দোষ ব্যক্তি কোনো অবস্থায় যেন শাস্তি না পায়, সে জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আইজি সাহেব এখানে আছেন। ওনার ওখানে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এসপি, ডিসি, লিগ্যাল এইড অফিসার থাকবেন। এরপরও ওপরে আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। যারা মিথ্যা কেইস করেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আইনের ভেতরে থেকে যতটা সম্ভব তাদের জন্য করবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত আওয়ামী সরকারের সময়ের যারা ভুক্তভোগী, তারা অবশ্যই আইনগত সহায়তা পাবে। শুধু আমাদের এইখান থেকে না। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট আছে, ওইদিক থেকেও সহায়তা পাবে।’
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তারে কি ফেরানো উচিত? আপনারা যদি না বলেন তাহলে আমিও না বলব। যদি নির্দোষ হয়ে থাকে, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।’
ভারতকে জবাব দেওয়ায় ধন্যবাদ
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে ‘সোচ্চার’ অবস্থান নেওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারা (ভারতীয় সংবাদমাধ্যম) মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ওটার বিরুদ্ধে আপনারা (বাংলাদেশি সাংবাদিকেরা) খুবই সোচ্চার ছিলেন। আপনারা সত্য সংবাদটা প্রকাশ করেছেন যেন মিথ্যা সংবাদটা প্রকাশ না হয়। সে জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। সত্যি সংবাদ প্রকাশ করার কারণে পার্শ্ববর্তী দেশ আর আগের মতো করে না (গুজব ছড়ায় না)।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের প্রতিহত করায় চাঁপাইনবাবগঞ্জবাসীকেও ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনাদের এবং চাঁপাইনবাবগবাসীকে ধন্যবাদ জানাই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে পার্শ্ববর্তী দেশকে জবাব দিয়েছেন। তারপরও আমি বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। এটা আইনশৃঙ্খলা বাহিনীই দেখবে। কিন্তু ওই সময় যারা এগিয়ে এসেছে তারা ভাল কাজই করেছে।’
গরু আনতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের লোকদের একটু সচেতন করতে হবে। হরিয়ানা থেকে গরুটা কিন্তু হেঁটে হেঁটে আসে না। তাদেরই (ভারতীয়) চোরাকারবারীরা নিয়ে আসছে, কিন্তু তারা বর্ডারটা ক্রস করে না। আমাদের এরা ওদিকে যাচ্ছে। আমাদের মনে হয় গরু চোরাচালানি কমে যাবে, কারণ খামারিরা উৎপাদন বাড়িয়েছেন। হয়ত একটা সময় আসবে আমাদের ওইদিকের গরু প্রয়োজনই হবে না।’
দাম বাড়ানো সওয়াব কি না
রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘রমজানের ভেতর কিন্তু দুইটা দিক আপনাদের খেয়াল রাখতে হবে। রমজানটা কিন্তু মুসলমানদেরই। অন্যান্য ধর্মে দেখবেন, যখন তাদের উৎসব থাকে তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের সময় কিন্তু রমজানের সময় দাম বাড়িয়ে দেয়। দাম বাড়ানোটা তারা সওয়াব হিসেবে নেয় কি না আমি জানি না।’
তিনি বলেন, ‘দাম বাড়ানোটা কিন্তু সওয়াব না। এই যে তারা (ব্যবসায়ীরা) মানুষের ভোগান্তি করছে, এ জন্য শুধু জনগণের কাছে না, এ জন্য তারা ওপরওয়ালার কাছেও দায়ী থাকবেন।’
উপদেষ্টা বলেন, ‘আমি আশা করছি, এবার জিনিসপত্রের দাম সহনীয় থাকবে, যেহেতু আমাদের ডাল, ছোলার আমদানি পর্যাপ্ত। খেজুরসহ অন্য জিনিসপত্রেরও সরবরাহ খুবই ভাল।’
সারের সংকট নেই
দেশে সারের কোনো সংকট নেই বলেও জানান কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কোনো জায়গায় সারের সংকট দেখাতে পারবেন না। কোনো জায়গায় যদি সংকট হয়, ডিসি সাহেবের সঙ্গে কথা বলেন। ব্যবস্থা হবে। এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে। দামও হয়তো একটু বেশি নিচ্ছে। এদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় আইজিপি বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের ব্রিফ করার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে