ওয়াকআউটের পর ফের ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২: ৫৬
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর ফের যোগ দিয়েছে বিএনপি।

আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরুর পর চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে দলটি।

কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনার শুরুতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সেখান থেকে বের হয়ে যান। এ বিষয়ে আলোচনায় অংশ না নেয়ার বিষয়ে আগেই জানিয়েছিল দলটি। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়।

এর আগে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় তারা অংশ নেবে না।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় সালাহউদ্দীন আহমেদ জানান, বিএনপি এ আলোচনায় অংশ নেবে না। এরপরই বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে।

তবে কিছুক্ষণ পরই বিএনপি আবার আলোচনায় যোগ দেয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement