রমজানে পণ্য মজুত করে দাম না বাড়ানোর আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি আয়োজিত দেশব্যাপী এককোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মধ্যে জানুয়ারি মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাসে তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অযৌক্তিকভাবে দাম না বাড়ানো আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রমজানকে সামনে রেখে যারা মজুতদারি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে, তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবেন না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি আয়োজিত দেশব্যাপী এককোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মধ্যে জানুয়ারি মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যের অবৈধ মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট করা যাবে না। যারা বেশি মুনাফার লোভে অন্যায়ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ভয়-ভীতি বা জরিমানা করা আমাদের উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য উৎপাদন এবং রপ্তানিকারকদের থেকে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে সহজে সকল পণ্য যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। একটি স্মার্ট বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। যারা সৎভাবে ব্যবসা করবে তাদের সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে দেয়া হবে। কিন্ত যে সকল ব্যবসায়ী সুযোগ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আহসানুল ইসলাম টিটু জানান, টিসিবির পণ্য বিতরণে মূখ্য ভূমিকা পালন করেন ডিলাররা। তাদের সহযোগিতা না পেলে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সম্ভব হতো না।

এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ডিলারদের অবশ্যই জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডিলারশিপ প্রতিবছর পুনঃনিবন্ধন করার উদ্যোগ নেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে বলেও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এক কোটি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। ২০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ড জুনের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমরা গার্মেন্টসের শ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব। বিশেষ করে যারা কর্মজীবি মানুষ তারা যেন বিকালেও নিতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা সামনে নিয়ে আসব। আমরা শুরু করেছিলাম ট্রাক দিয়ে। সেখান থেকে দোকানে এসেছি। পরবর্তীতে এটা যেন ন্যায্য মূল্যের দোকানের মতো হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য এ সময় তিনি জনপ্রতিনিধিদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ ছাড়া টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ (সলু) উপস্থিত ছিলেন।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মোহাম্মদপুর কৃষি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাউকে বাজার নিয়ন্ত্রণ করতে দেয়া হবে না। এটা দেখার জন্য আমাদের প্রতিযোগিতা কমিশন আছে। আমাদের যুদ্ধ মজুতদারদের বিরুদ্ধে। যারা অতি মুনাফার লোভে অন্যায়ভাবে পণ্য মজুত করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে। যেসব পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা করবে প্রয়োজনে সরকার সেগুলো আমদানির অনুমতি দেবে।

চাল ব্যবসায়ীদের প্রতিনিধির অভিযোগের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চাল ব্যবসায়ীরা যেখান থেকে চাল ক্রয় করেন তার পাকা রশিদ সংরক্ষণ করতে হবে। যদি স্বাভাবিক বাজারের তুলনায় সংকট দেখিয়ে বেশি দামে নেয়, তাহলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি। টাকা থাকলেই পণ্য মজুত করবে তার লাইসেন্স বা অধিকার কাউকে দেয়া হয়নি।

তিনি বলেন, দেশে ব্যবসা করতে হলে নিয়ম মেনে করতে হবে। রমজানে অত্যবশ্যকীয় পণ্য কোনোভাবেই মজুত করা যাবে না। পবিত্র এ মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারী চালের বাজার পরিদর্শন করে বাণিজ প্রতিমন্ত্রী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে