প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বোটানিক্যাল গার্ডেনের উন্নয়নে ব্রিটিশ সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক সরকার। এটাকে শিশুবান্ধব করে গড়ে তোলা হবে। এখানকার বৃক্ষরাজি, জলাশয় ইত্যাদি সংরক্ষণে ব্রিটিশ সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করা হবে।
মন্ত্রী সোমবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়নেও ব্রিটিশ সরকারের সাথে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আমরা আগ্রহী।
হাইকমিশনার বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করবে।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভাবন ও গবেষণা, নবায়নযোগ্য শক্তি, প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, পরিবেশ ও স্বাস্থ্য, জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন ইত্যাদি বিষয়ে দু'পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে