প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেসামরিক প্রশাসনকে ‘সহায়তায়’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতির কাছে ‘অনুরোধ’ জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে কমিশন সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, রাষ্ট্রপতি শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবের বৈঠক হয়।
ইসি সচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের বিষয় ছিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের সামরিক সহায়তা গ্রহণবিষয়ক অনুরোধ জ্ঞাপন বিষয় নিয়ে আলোচনা।’
তিনি বলেন, এ বিষয়ে সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সভাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে।
‘রাষ্ট্রপতি বিষয়টি শ্রবণ করেছেন। এ বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে, সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলোচনা করে শিগগির এ বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছেন,’ জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ
৪ দিন আগে
বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৭ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৭ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৮ দিন আগে