জীবন বীমার চেয়্যারম্যান জনপ্রশাসন সচিব মোখলেস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জীবন বীমা করপোরেশনের চেয়্যারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ অক্টোবর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী তিন বছরের জন্য মোখলেস উর রহমানকে জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়্যারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রসঙ্গত, দেশে শাসন ক্ষমতায় পরিবর্তনের পর জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে দেশের একটি দৈনিকে গত ৩ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ হয়। ‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে বলা হয়-ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জড়িত। মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বেশকিছু তথ্যও তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।

এরপর ওইদিনই সংবাদটির সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করে সরকার। কমিটিতে স্বরাষ্ট্র, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাসহ উধ্বর্তন কর্মকর্তাদের রাখা হয়।

এদিকে, গত ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনসহ ৫টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করে সরকার। এই সংস্কার কমিশনের সদস্য হিসেবেও মো. মোখলেস উর রহমানকে রাখা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে