তথ্য বিভ্রাট করে কাউকে ছোট করবেন না : গণপূর্তমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন র আ ম উবায়দুল মোকতাদির।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমি আনন্দিত। মন্ত্রণালয়ের অধীনে যেকোনো বিষয়ে দুর্নীতি খবর সামনে আসলে সত্যতা যাচাই করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো গণমাধ্যমে তথ্য বিভ্রাট করবেন না। একটা মিথ্যা খবরে একজন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠে।’

মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার আগেই এই মন্ত্রণালয়ের বিষয়ে অনেক কিছু জেনেছি। আপনারা সত্য বিষয়গুলো সামনে নিয়ে আসেন। তাহলে আমার সত্যতা যাছাই করে ব্যবস্থা নিতে সুবিধা হবে। সবার কাছে একটা অনুরোধ। অসত্য তথ্য উপস্থাপন করে কাউকে সমাজে ছোট করবেন না। এমন পরিস্থিতি একজন মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে, সেটা চিন্তাও করতে পারবেন না। আমি নিজে এমন পরিস্থিতির শিকার হয়েছি বলে উপলব্ধি করতে পারি।’

মন্ত্রণালয়ের করা অনেক সরকারি ভবনে কর্মকর্তারা উঠতে চান না। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। যদি হয়, তাহলে কীভাবে সেখানে কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহী করা যায়, সেই বিষয়ে দেখা হবে।’

মন্ত্রণালয়ের কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন এবং কী পরিকল্পনা আছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, নিজের সততা এবং যোগ্যতা দিয়ে এবং সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ক্ষেত্র নিয়ে আলাদা আলাদা করে বিশেষ ফোকাস দিয়ে কাজে করব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে