প্রতিবেদক, রাজনীতি ডটকম

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এ সময় বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ সময় সাধারণত বন্যা হয় না। আমাদের পাশের দেশ কোনও সতর্ক করেনি। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে। আগে থেকে সতর্ক করলে আমাদের ক্ষতি কম হতো। আমরা আশা করি, ভবিষ্যতে এমন হবে না।’
শনিবার (৩১ আগস্ট) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন।
বন্যার্তদের পুনর্বাসন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন এ সময় বলেন, ‘একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, কাকে ঠিকাদারির দায়িত্ব দেবো। সে বিষয়টি নেই, তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।’
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসউদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ পরিদর্শন করেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর
১ দিন আগে
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।
১ দিন আগেজ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
২ দিন আগে