প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠাতব্য অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আইওসি সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হবে বলে ভারতের গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানা গেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক মো. মনোয়ার মোকাররম বলেন, এটি মহাপরিচালকের দপ্তর দেখভাল করছে। দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানকে কল করা হলে তিনি ফোন ধরেননি।
রোববার মাস্কাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে, যার তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন।
এবারের সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
গত ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটাই ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকার বিদায়ের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলে ভারত সেখানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি বৈরি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে, ঢাকা চায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন বা আওয়ামী লীগের কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ না নেন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মুক্তি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা চলছে।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে