ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিবেশি দেশ ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান জানিয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে। উজানের দেশগুলোকে বিশেষত ভাটির দেশগুলোতে পানি ছাড়ার আগেই সতর্কতা প্রদান করা উচিত, যাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমানো যায়।’

শুক্রবার বিকালে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

রেজওয়ানা হাসান আরও বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভারতের সাথে অভিন্ন নদীগুলোর পানি ছাড়ার বিষয়ে আগাম সতর্কতার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হবে।’

পরিদর্শনের পর তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে পিতার কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সকাল ৯টার পর থেকে শুরু করে ২০ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারাজের পানি ধারণক্ষমতার সীমায় পৌঁছে যায় এবং ২০ আগস্ট রাতে হঠাৎ করেই বেশির ভাগ ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ।

তাছাড়া ১৯ আগস্ট সকাল ৯টার পর থেকে শুরু করে ২২ আগস্ট সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ৪৪৫ মিলিমিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলায় ৪০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে ১৯ আগস্ট সকাল ৯টার পর থেকে শুরু করে ২০ আগস্ট সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার বাগাফা নামক স্থানে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে স্থান বাংলাদেশের ফেনী জেলার পাশেই অবস্থিত।

এই বৃষ্টিপাত ফেনী জেলার মুহুরী নদী দিয়ে প্রবাহিত হয়েছে। একই দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে ৩৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার সুরমা নদীর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

কিন্তু ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেওয়া সম্পর্কে আগে থেকে কোনোরকম তথ্য দেয়নি বা দিতে ব্যর্থ হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

২ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

২ দিন আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

২ দিন আগে