প্রতিবেদক, রাজনীতি ডটকম

বইমেলায় আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বইয়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে যে বইগুলো থাকবে সেটি মূলত বাংলা একাডেমি বা মেলা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া যদি এমন কোনো কিছু এখানে আসে; কোনো বই প্রকাশিত হয় যেটা আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জন্য যদি কোনো কিছু হয়ে থাকে, যেটি আমাদের বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী—সেটির জন্য অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।’
কোনো বইয়ে সমাজ বা রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না, সেটি দেখার জন্য ডিএমপিতে কোনো ব্যবস্থা আছে কি না, জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘এটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ করে থাকে। যদি এমন কোনো বিষয় পাঠকের নজরে আসে এবং সেটি পত্রপত্রিকায় প্রকাশিত হয় বা এটা নিয়ে কোনো সমালোচনা হয় তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা এবং যদি প্রয়োজন হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই মেলা একটি অসাম্প্রদায়িক আয়োজন। এই মেলাকে ঘিরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে, হুমকির মধ্যে পড়তে হয়েছে। আমাদের অতীত কিছু রয়েছে; নাশকতামূলক কার্যক্রম অথবা জঙ্গি তৎপরতা—সেই বিষয়টি মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।’
বইমেলাকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলেও জানান তিনি।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে