নিজ গ্রামের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর গতকাল শনিবার কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের নিজ গ্রাম বিজয়করা গ্রামে যান ড. কামাল চৌধুরী। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রথমে তিনি চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। ডায়াবেটিক হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি চৌদ্দগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র কাউন্সিলর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসব স্থানে ও গ্রামে যাওয়ার পথে এলাকাবাসী তাকে বিপুল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিজ গ্রামে বিজয়করায় তিনি প্রথমে তিনি অসহায় ও দুস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তারপর তিনি তার মরহুম পিতা ভাষা সৈনিক আহমেদ হোসেন এবং সুফি আব্দুর রহমানের কবর জিয়ারত করেন।

বিকেল তিনটায় তিনি বিজয়করা স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে সুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরীকে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠে। তারা বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চান, বিশেষ করে তার শৈশব, কৈশোর এবং কর্মজীবন ও কবিতা সম্পর্কে তারা বিভিন্ন প্রশ্ন করেন। কামাল চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে ও নিজেদের নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি এলাকায় শান্তি শিক্ষার্থীদের জন্য এ ছিল আনন্দময় সময়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দেশব্যাপী বিপুল উন্নয়ন কাজ সম্পর্কে এবং আগামী দিনে শেখ হাসিনা সরকারের কর্মসূচি তথা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গ কথা বলেন কামাল চৌধুরী। তিনি এলাকায় শান্তি শৃংখলা বজায় বাখার মাধ্যমে উন্নত কাজকে আরো গতিশীল করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে অনুরোধ করেন। ড. কামাল উপদেষ্টা করায় ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিঁক্ষক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১৫ ঘণ্টা আগে

জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূলে’ কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’

১৬ ঘণ্টা আগে

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’

১৭ ঘণ্টা আগে

বিএনপি রাজনীতিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে: এমপি বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

১৯ ঘণ্টা আগে