প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ (শুক্রবার) ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে। আপিল শুনানির আজই শেষ দিন।
সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট ২) সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল শুনানির এই কার্যক্রম শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
মূলত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের প্রাথমিক যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে তারাই বিষয়টি যাচাইয়ের আবেদন জানিয়েছেন।
এদিকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির গতকাল পঞ্চম দিনে ৪৪ জনকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুনানি হওয়া ১০০ জনের মধ্যে ৫২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। আর ৪ জন প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, পরবর্তীতে জানানো হবে।
এর মধ্য দিয়ে গত পাঁচ দিনে মোট ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত করা আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
আপিল শুনানির প্রথম দিন ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, ৩২ জনের নামঞ্জুর হয় এবং ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত থাকে। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন, নামঞ্জুর হয় ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬১ জন, বাতিল হয় ৩৫ জনের, সিদ্ধান্ত হয়নি ৪ জনের বিষয়ে। চতুর্থ দিনে আপিল করে ৪৫ জন প্রার্থিতা ফিরে পান। আর গতকাল ৫ম দিন পেয়েছেন ৪৪ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এবারের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’
১ দিন আগে
ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ দিন আগে
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’
১ দিন আগে
তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’
১ দিন আগে