বিমসটেকে ইউনূস-মোদির বৈঠক নিয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। ছবি: মন্ত্রণালয়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এপ্রিলের শুরুতেই অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য দিল্লির ইতিবাচক উত্তরের অপেক্ষা করছে ঢাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, যেকোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠককে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছি। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই বৈঠক হলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যতটুকু স্থবিরতা রয়েছে, আশা করছি সেটি কেটে যাবে।

সচিব আরও বলেন, আমাদের দিক থেকে আমরা এই বৈঠকের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন ভারত রাজি হলে বৈঠকটি হবে। আমরা একটি ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব।

কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে জানান, বাংলাদেশের পক্ষ থেকে দুই সরকারপ্রধানের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। তারা এই অনুরোধ বিবেচনা করে দেখছেন।

এস জয়শঙ্কর ইউনূস-মোদি বৈঠক নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও তার বক্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা। তারাও আশাবাদী, বৈঠকটি হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের শীতলতা অনেকটাই প্রশমিত হবে।

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ওই শীর্ষ সম্মেলন হবে আগামী ২ থেকে ৪ এপ্রিল। ষষ্ঠ এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

৩ দিন আগে