বিজেএমসির সমস্যা সমাধানে বস্ত্র ও পাট উপদেষ্টার আশ্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি। বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

আজ রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসি'র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয় গৃহীত উদ্যোগ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার বিভিন্ন সমস্যা যেমন- মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিজেএমসি’র পরিচালক, উপদেষ্টা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২ শতাংশ উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement