প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। সরকারের হস্থক্ষেপে এরই মধ্যে অনেক কিছুর দাম কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায় অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।’
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে, একটি হলো— রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ডলার সংকট কেটে যাবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এই দুটো খাতেই সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে আমি বিশ্বাস করি বহুমুখী রপ্তানি বাড়বে।
গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। আশা করি সামনে গ্যাসের সংকট কমে যাবে।
বহুমুখী রপ্তানি ও আরএমজির বিষয়ে তিনি বলেন, আমাদের অনেক নতুন পণ্য রপ্তানির সন্ধান পাওয়া গেছে। যেমন- ফুল, ফল, এগ্রো প্রসেসড প্রোডাক্টগুলো ছোট আকারে হলেও রপ্তানি শুরু হয়েছে। আর গার্মেন্টসের প্রোডাক্টগুলোর রপ্তানিও প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রপ্তানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে বাংলাদেশ এতকিছু রপ্তানি করতে পারবে। আমাদের রপ্তানি বহুমুখী হয়েছে কিন্তু ভলিউমটা বাড়ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয় তাহলে বহুমুখী রপ্তানির মাত্রা অর্জন করতে পারব।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে