প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন দুরূহ হবে: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট বলা হয়েছে। তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরূহ হয়ে পড়বে।

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, প্রার্থীরা কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী যে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এর আগে সকাল ১০টায় মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসিতে ঝুলব, না হয় গুপ্ত শিবিরকে হত্যা করব: ইবি ছাত্রদলের সাবেক সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’

১ দিন আগে

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১ দিন আগে

জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূলে’ কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’

১ দিন আগে

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’

১ দিন আগে