প্রতিবেদক, রাজনীতি ডটকম

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধে নানা প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে এক হাজার ১৬২ জনকে মামলা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের অনেককে তাৎক্ষণিক বিচারে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ৭৮৪ জনকে।
মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি মামলা করেছে ১১১টি, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা করেছেন এক হাজার ৫১টি। এসব মামলার মদ্যে ৭৮৪টিতে জরিমানা করা হয়েছে আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিচারিক ম্যাজিস্ট্রেটরা সংক্ষিপ্ত বিচারে ৬০ জনকে ইতোমধ্যে ছয় মাস থেকে পাঁচ বছরের সাজা দিয়েছেন। অন্যদেরও মামলা দেওয়া হবে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগে পরে বিভিন্ন অপরাধ আমলে নিয়ে সংশ্লিষ্টরা মামলা, সাজা দিয়েছেন।

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৮ ঘণ্টা আগে
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’
১৯ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’
১ দিন আগে