প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও টেকসই করতে সুইডেনকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রধান উপদেষ্টা সুইডেনকে স্বাস্থ্যসেবা, জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে, নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সুইডেনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সুইডেনের উন্নয়ন সহায়তার আওতায় বাংলাদেশ ২০২৪ সালে প্রায় এক বিলিয়ন সুইডিশ ক্রোনা পেয়েছে, যার একটি বড় অংশ মানবিক সহায়তা হিসেবে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে। সিডার মহাপরিচালক ইয়াকোব গ্রানিট বাংলাদেশের চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুইডেনের সহায়তা আরও কার্যকর করার উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, সুইডেন এ সংকট মোকাবিলায় বাংলাদেশকে অব্যাহত সহায়তা প্রদান করবে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কেও জানতে চান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুইডেনের ভূমিকার প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমিত হলেও তারা দেশের পুনর্গঠনের জন্য কাজ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে অনেক কিছু ধসে পড়েছিল, যা এখন ধাপে ধাপে পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। সুইডেনের অংশীদারিত্ব বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১০ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে