শিশুদের চাহিদা অনুযায়ী প্রকল্প-কর্মসূচি নিতে হবে : প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) মন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় করেন। ছবি: সংগৃহীত

শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে শিশু একাডেমিকে নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। তিনি বলেছেন, বাংলাদেশের আগামী প্রজন্ম শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় সরকার কাজ করছে। পথশিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, পৃথিবীতে ভালো ও মন্দ দুইই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সুষম, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। যেটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) মন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন শিশু একাডেমির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসিসহ শিশু একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় পর্ব শেষে ছিল শিশুদের পরিবেশনায় ‘উঠবো জেগে, ছুটবো বেগে’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে