বাসস

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আজ সচিবালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
এ সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রণয় কুমার ভার্মা বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে দুই দেশের মানুষ তার সুফল ভোগ করবে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ভারতের স্থানীয় সরকার ব্যবস্থা কীভাবে কাজ করে তার বিস্তারিত জানতে চেয়ে বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
এ সময় ভারতের রাষ্ট্রদূত সমবায়ের ওপর ভারত সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বলেন, সমবায়ের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করলে উভয় দেশ লাভবান হবে।
তাজুল ইসলাম গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।
এ সময় ভারত বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বিষয়ে তিনি বলেন, এতে উভয় দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বানিজ্য সহজীকরণ হবে।
ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে