বিজিবি মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর যোগদান

বাসস
ফাইল ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যোগদান করেছেন। 

তিনি আজ বিকেলে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের কাছ হতে বিজিবি মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। বিজিবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর, ঢাকায় সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। 

মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি স্কুল অব আর্টিলারি, ফোর্ট সিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন, তামিলনাড়–, ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস), ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এমফিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন নিযুক্তিতে বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি ৫টি আর্টিলারি ইউনিটে দায়িত্ব পালন করেন এবং ১টি আর্টিলারি রেজিমেন্ট ও ২টি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর, একটি পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড-৩, একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর এবং একটি পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

মেজর জেনারেল আশরাফ জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া এবং সুদান এ অংশগ্রহণ করে অত্যন্ত সফলতার সাথে মিশন সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্স এ ফোর্স জেনারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে