মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেখে আপ্লুত সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সচিবালয়ে এলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন আবেগাপ্লুত হয়ে যান। সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্ন্তবর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে গৃহীত ব্যবস্থাদি ও স্বল্পমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্নিগ্ধ দেখা করতে এলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে সম্মেলন কক্ষে চেয়ারে বসা উপদেষ্টার পেছন থেকে এসে একটি ছেলে বলেন, আমি মুগ্ধ। উপদেষ্টা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন। এসময় আবেগ তাড়িত হয়ে পড়েন উপদেষ্টা। তার গলা থেকে আর কথা বেরোয়নি। হল ভর্তি উপস্থিতি তখন অনেকেই দাঁড়িয়ে যান। খানিক পর উপদেষ্টা স্নিগ্ধর কাছে তার পরিবারের খোঁজ খবর নেন। তার মাথায়, গালে হাত বুলিয়ে দেন শারমীন মুরশিদ।

এরপর উপদেষ্টা স্নিগ্ধকে তার ব্যক্তিগত মোবাইল নম্বর দেন। তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। স্নিগ্ধ যে কাজের জন্য এসেছে তা দ্রুত করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

পরে সমাজকল্যাণ উপদেষ্টা ব্রিফিং করেন।

এ সময় তিনি বলেন, আন্দোলনকারী বাচ্চাদের স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই কথাটি কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্য ভুলি না। আপনারা লক্ষ্য করে দেখবেন স্নিগ্ধ যখন এখানে ঢুকলো, আমাদের মুগ্ধর জমজ ভাই, আমি তো আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি চরম আত্মত্যাগ এই বাচ্চাগুলো দিয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি আন্দোলনে আসা শিক্ষার্থীদের পানি পান করিয়েছেন। ‘পানি লাগবে, পানি’- একথা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে