প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন বাতিল এবং তৃতীয় বারের মতো জনগণের ভোটাধিকার হরণ করার প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারি সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্সফ্রন্টের সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, গত ৭ জানুয়ারি তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও উপস্থিত হয়নি। রয়টারর্স, বিবিসি, ডয়চে ভেলে বাংলা এবং বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদ মাধ্যম ৭ তারিখের কথিত ভোটে ভোটারের উপস্থিতি সর্বোচ্চ ২ থেকে ৫ শতাংশ বলে উল্লেখ করেছে। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হয়, ঠিক সেভাবেই গত ৭ জানুযারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে বলে দেশের জনগণ মনে করে।
বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫ হাজারের অধিক রাজবন্দীদের অবিলম্বে মুক্তি এবং সরকারের ফরমায়েশি রায় বাতিলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ল’ইয়ার্সফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের এডহক কমিটির আহ্বায়ক মহসীন রশীদ, বারের সাবেক সম্পাদক বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’
১ দিন আগে
ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ দিন আগে
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’
১ দিন আগে
তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’
১ দিন আগে