প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা এবং বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। আর মশিউর রহমান উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ পেয়েছেন।

রোববার পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ এর প্রারম্ভিক ধাপের মূল বেতনে নিয়োগ দেওয়া হয় তাকে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১২ ঘণ্টা আগে

জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূলে’ কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’

১৩ ঘণ্টা আগে

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’

১৪ ঘণ্টা আগে

বিএনপি রাজনীতিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে: এমপি বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

১৬ ঘণ্টা আগে