প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে । মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। একাদশ জাতীয় সংসদেও সরকার দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, ৫ সংসদ সদস্যকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। নতুন নিয়োগ পাওয়া হুইপরা হলেন— দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা।
ইকবালুর রহিম দশম ও একাদশ সংসদের এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদে সরকারদলীয় হুইপ ছিলেন।
একাদশ সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করাদের মাঝে বাদ পড়েছেন শেরপুর-১ আসনের আতিকুর রহমান, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, গাইবান্ধা-২ আসনের মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী।
চিফ হুইপ পূর্ণমন্ত্রীর আর হুইপ প্রতিমন্ত্রী পদমর্যাদা ভোগ করেন।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে